ভালুকায় বাস-লেগুনার সংঘর্ষ, নিহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ভালুকায় বাস-লেগুনার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, রাতে ভালুকার আমতলী নামক এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব মিয়া প্রথম আলোকে বলেন, নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে হতাহতেরা টঙ্গী ইজতেমার আখেরি মোনাজাতে শরীক হওয়ার জন্য যাচ্ছিল বলে জানা গেছে।