ভালুকায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার কাঁঠালী কেঅ্যান্ডকে ডায়িং মিলের সামনে গতকাল মঙ্গলবার বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বেলা তিনটার দিকে ঢাকাগামী একটি বাস (ঢাকা মেট্রো জ-১৪-০৮২০) ভালুকার দিকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলচালক আবদুল হামিদ (৫০) ঘটনাস্থলেই মারা যান। তাঁর বাড়ি কাঁঠালী নামপাড়া গ্রামে। অপর আরোহী একই গ্রামের সপ্তর আলীর ছেলে খোরশেদ আলমকে (২৫) গুরুতর অবস্থায় ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেন্দ্র নাথ সরকার জানান, দ্রুতগতিতে পাশ কাটানোর সময় বাসচাপায় তাঁরা মারা যান। বাসটি আটক করা হয়েছে।