ভালুকায় বাসচাপায় নিহত দুই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকায় বাসচাপায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর সদরের বাগড়াপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের পরিচয় এখনো জানা যায়নি।
ভালুকা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রাকিবুল হাসান জানান, সন্ধ্যা ছয়টার দিকে বাগড়াপাড়ায় উল্টো দিক থেকে আসা গ্রামীণ সেবা পরিবহনের একটি বাস ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক মারা যান। আহত অবস্থায় এক যাত্রীকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকেও মৃত ঘোষণা করেন।
ভালুকা হাইওয়ে পুলিশের (এসআই) উপপরিদর্শক শাহজালাল জানান, বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। লাশ আপাতত পুলিশের হেফাজতে রয়েছে।