ভালুকায় বাসচাপায় সাংবাদিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় গতকাল সোমবার ১১টার দিকে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক সাংবাদিক নিহত হয়েছেন। তাঁর নাম জাহাঙ্গীর আলম ওরফে জামান (৩০)। তিনি স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক। তিনি উপজেলার বাশিল গ্রামের সফির উদ্দিন শেখের ছেলে।থানা-পুলিশ সূত্র জানায়, বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার আমতলীতে মেসার্স শাহ নূর সরকার সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস জাহাঙ্গীরকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আহতাবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জাহাঙ্গীর ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক কৃষাণের দেশ পত্রিকার সাংবাদিক ছিলেন। ভরাডোবা হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করেছে।