ভালুকায় বাসের চাপায় চার যাত্রী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ভালুকায় বাসের চাপায় একটি প্রাইভেট কারের চার আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, সকাল নয়টার দিকে ওই এলাকায় একটি প্রাইভেট কারকে একটি বাস সামনে থেকে চাপা দেয়। এতে গাড়িটির চালক মমতাজউদ্দিনসহ (৪০) চার আরোহী নিহত হন। আহত হন একজন। নিহত অপর তিন আরোহী হলেন নজরুল ইসলাম (৪৪), বাচ্চু মিয়া (৪০) ও বেলাল হোসেন (৩৫)। নিহত নজরুলের বাড়ি জামালপুরে, বেলাল কুষ্টিয়ার ভেড়ামারা এবং অপর দুজন ভালুকার বাসিন্দা। গুরুতর আহত লালবাগ এলাকার শাহাবউদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভালুকা মডেল থানার ওসি আবদুল মোতালিব মিয়া গতকাল বিকেলে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।