ভালুকায় বিদ্যু ৎ স্পৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু, ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিদ্যু ৎ স্পৃষ্ট হয়ে মাটিয়া (১০) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এদিকে গতকাল সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মাস্টারবাড়ি নামক স্থানে সড়ক পার হতে গিয়ে মঙ্গল মিয়া (৮০) নামের এক বৃদ্ধ ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার রাজৈ ইউনিয়নের কুল্লাব শহীদ সরণি উচ্চবিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী মাটিয়া দুপুরে খেলতে গিয়ে বিদ্যালয়ের বিদ্যু ৎ -সংযোগের একটি তারে জড়িয়ে যায়। গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকি ৎ সক তাঁকে মৃত ঘোষণা করেন। সে রাজৈ ইউনিয়নের চান্দাব গ্রামের মোবারক হোসেনের মেয়ে।অন্যদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাস্টারবাড়ি পিএ নিট মিলের সামনে ঢাকাগামী একটি বালুবোঝাই ট্রাক বৃদ্ধ মঙ্গল মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ী উপজেলায়। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান জানান, বিদ্যু ৎ স্পৃষ্ট হয়ে স্কুলছাত্রী নিহতের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।