ভালুকায় মনোনয়ন বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ভালুকায় ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে মনোনয়ন–বণিজ্যের অভিযোগ ‍তুলে তা বন্ধের দাবিতে গতকাল মানববন্ধন করেন মনোনয়নবঞ্চিত প্রার্থী ও তাঁদের কর্মীরা l ছবি: প্রথম আলো
ময়মনসিংহের ভালুকায় ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে মনোনয়ন–বণিজ্যের অভিযোগ ‍তুলে তা বন্ধের দাবিতে গতকাল মানববন্ধন করেন মনোনয়নবঞ্চিত প্রার্থী ও তাঁদের কর্মীরা l ছবি: প্রথম আলো

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কয়েক কোটি টাকার মনোনয়ন-বাণিজ্য হওয়ার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন বঞ্চিত ব্যক্তিরা। গতকাল বৃহস্পতিবার ‘আওয়ামী লীগের কর্মীবৃন্দের ব্যানারে’ ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন হবিরবাড়ি ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, মল্লিকবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্রজেন দাস, মেদুয়ারী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান লোকমান হেকিম প্রমুখ।
মানববন্ধন সূত্রে জানা যায়, ষষ্ঠ দফায় ভালুকা উপজেলার ১১টি ইউপিতে নির্বাচন হবে। নির্বাচনে ভালুকার ১১টি ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে উপজেলা আওয়ামী লীগের নেতারা কয়েক কোটি টাকার মনোনয়ন-বাণিজ্য করেছেন।