ভালুকায় মাদক ব্যবসায়ী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ভালুকা উপজেলার হরিববাড়ি ইউনিয়নের সিডস্টোর এলাকা থেকে ইয়াবা বড়ি ও হেরোইনসহ সানোয়ার হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় মো. আলিম নামের এক মাদকসেবীকেও আটক করে পুলিশ।
ভালুকা মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সানোয়ার দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ব্যবসা করতেন বলে অভিযোগ ছিল।