ভালুকায় শেফার্ড ইয়ার্ন কারখানাকে ৩৯ লাখ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ভালুকায় পরিবেশ অধিদপ্তরের বিশেষ দল অভিযান চালিয়ে তাইওয়ানের মালিকানাধীন শেফার্ড ইয়ার্ন লিমিটেড নামের ডায়িং কারখানাকে পরিবেশ দূষণের দায়ে ৩৯ লাখ টাকা জরিমানা করেছে।গতকাল মঙ্গলবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী কারখানাটির বর্জ্য পরিশোধনাগারের (ইটিপি প্ল্যান্ট) ত্রুটি অবিলম্বে সংশোধন এবং দূষণ বন্ধের কঠোর নির্দেশ দিয়ে এ জরিমানার টাকা আদায় করেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের অনুসন্ধানে এ কারখানা থেকে আনুমানিক ১২ কোটি লিটার অপরিশোধিত তরল বর্জ্য ভালুকার ক্ষিরু নদীতে নির্গমনের আমরা প্রমাণ পেয়েছি। তা ছাড়া কারখানাটির ইটিপি প্ল্যান্টটি ত্রুটিযুক্ত এবং বাইপাস করে কর্তৃপক্ষ বর্জ্য নদীতে ফেলে আসছিল।