ভালুকায় সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার বড়টিলা এলাকায় গতকাল বুধবার ট্রাক ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকচালক নিহত হয়েছেন।
নিহত ট্রাকচালকের নাম মো. রতন মিয়া (৩৫)। তিনি ভালুকা উপজেলার নয়নপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়টিলা এলাকায় ইটবোঝাই একটি লরির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক রতন গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয় লোকজন রতনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মারুফ রহমান বলেন, গতকাল বড়টিলা এলাকায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক রতন নিহত হয়েছেন।