ভালুকায় স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় গতকাল রোববার ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে মো. ফাহিম মিয়া (১০) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
ফাহিম উপজেলার নিশিন্দা গ্রামের মোফাজ্জল হোসেন তরফদারের ছেলে। সে স্থানীয় ভরাডোবা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শী ও ভরাডোবা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে ফাহিম লেগুনায় চড়ে বিদ্যালয়ে যাচ্ছিল। লেগুনাটি ভালুকার ভরাডোবা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ফাহিম লেগুনা থেকে ছিটকে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।