ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় মিলেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টিনবোঝাই ট্রাক উল্টে নিহত পাঁচজনের পরিচয় মিলেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাশগুলোর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভালুকা মডেল থানার পুলিশ বাদী হয়ে ট্রাকের আজ্ঞাতনামা চালককে আসামি একটি মামলা করেছে।ভরাডোবা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাক দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কুর্শাপাড়া গ্রামের রবিউল আউয়াল (২৬), হালুয়াঘাট উপজেলার কৈচাপুর গ্রামের তানজিম মিয়া (২৪), জামালপুর সদর উপজেলার কাড়ামার গ্রামের মোতালেব হোসেন (৩০), জামালপুর সদরের মানিকারচর গ্রামের বাবুল মিয়া (৩৮) এবং একই গ্রামের হাবিবুর রহমান (৩৫)।