ভালুকায় ৫৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলাকীর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালুকা পৌরসভার মধ্যপাড়ায় শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে আগামীকাল শনিবার থেকে ১০ দিনব্যাপী এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে: ২২ ডিসেম্বর শ্রীমদ্ভগবত পাঠের মধ্য দিয়ে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও তারকব্রহ্ম হরিনামযজ্ঞের শুভ অদিবাস, ২৩ ডিসেম্বর থেকে ৫৬ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন এবং ৩০ ডিসেম্বর রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলাকীর্তন ও ৩১ ডিসেম্বর মহাপ্রভুর প্রসাদ বিতরণ।অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত কীর্তনীয়া দল হরিনাম সংকীর্তন পরিবেশন করবে। এ ছাড়া দেশের এবং ভারতের পশ্চিমবঙ্গ থেকে আগত শিল্পীরা অষ্টকালীন লীলাকীর্তন পরিবেশন করবেন। অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।