ভালো জায়গায় রোহিঙ্গাদের সরানোর পরিকল্পনা সরকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার রোহিঙ্গা শরণার্থীদের কক্সবাজারের খুতুপালং ও নয়াপাড়ার বর্তমান শিবিরগুলো থেকে অন্য কোনো ভালো জায়গায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা শরণার্থীরা বর্তমানে বস্তিগুলোতে অত্যন্ত অমানবিক অবস্থায় রয়েছে। তাদের একটি বিস্তৃত জায়গায় সরিয়ে নেওয়া হবে।

সরকারি হিসাবে বর্তমানে বাংলাদেশে প্রায় ৩৪ হাজার রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে। আর বেসরকারি হিসাবে এই সংখ্যা দুই থেকে তিন লাখ। বাসস।