ভালো থাকার জন্য পরামর্শ অনুষ্ঠানে নিয়মিত আসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ডব্লিউভিএ মিলনায়তনে প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সহায়তা অনুষ্ঠানে (বাঁ থেকে) আহমেদ হেলাল, মেখলা সরকার, জিল্লুর রহমান খান, ফারজানা রাবিন ও ফারজানা রহমান l ছবি: প্রথম আলো
রাজধানীর ডব্লিউভিএ মিলনায়তনে প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সহায়তা অনুষ্ঠানে (বাঁ থেকে) আহমেদ হেলাল, মেখলা সরকার, জিল্লুর রহমান খান, ফারজানা রাবিন ও ফারজানা রহমান l ছবি: প্রথম আলো

মাদকবিরোধী পরামর্শ সহায়তা অনুষ্ঠানে এক অভিভাবক বলেন, ভালো থাকার জন্য নিজের তাগিদে পরামর্শ অনুষ্ঠানে নিয়মিত আসেন। একমাত্র ছেলে মাদকাসক্ত। ওই অবস্থায় কী করবেন ভেবে পাচ্ছিলেন না। প্রথম আলোর মাদকবিরোধী পরামর্শ সহায়তা অনুষ্ঠানে এসেছিলেন তিনি। তারপর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও চিকিৎসা নিয়ে ছেলে সুস্থ হয়।
প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল বুধবার বিকেলে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী পরামর্শ সহায়তার ৭২তম অনুষ্ঠান।
অনুষ্ঠানে মাদকাসক্ত ব্যক্তি ও তাঁদের অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন সমস্যা শুনে পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আহমেদ হেলাল, ফারজানা রহমান, মেখলা সরকার, জিল্লুর রহমান খান, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ফারজানা রাবিন ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক মো. জোবায়ের মিয়া।