ভালো ফলের সঙ্গে আলোকিত মানুষ হওয়া জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ক্যাথলিক ধর্মপ্রদেশ পরিচালিত চারটি বিদ্যালয় থেকে এসএসসি উত্তীর্ণ ৪০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার নগরের সেন্ট প্লাসিডস হাইস্কুল মাঠে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরীক্ষায় ভালো ফলের পাশাপাশি আলোকিত মানুষ হওয়া অনেক জরুরি।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সরোজ কান্তি সিংহ হাজারী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ক্যাথলিক ধর্মপ্রদেশের বিশপ মজেস কস্তা।
অধ্যাপক সরোজ কান্তি সিংহ হাজারী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা যে মূল্যবোধের শিক্ষা পেয়েছ, তা যেন তোমাদের জীবন গঠনে ভূমিকা রাখে। কী ফলাফল অর্জন করেছ, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমরা কতটুকু মানুষ হয়েছ।’
মজেস কস্তা বলেন, ‘সততার সঙ্গে জীবনযাপন করে জীবনকে সুন্দর করে তোলা তোমাদের কাজ।’