ভালো বই পড়লে মাতৃভূমির প্রতি মমত্ববোধ জাগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের প্রত্যেকের তিনজন করে মা আছেন। যে নারী আমাদের জম্ম দিয়েছেন, তিনি একজন মা আর অপর দুই মা হলেন মাতৃভাষা ও মাতৃভূমি। এই তিন মাকে ভালোবাসতে না পারলে ভালো সন্তান হওয়া যাবে না।’ গতকাল শনিবার ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে ভৈরব বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লেখক মুহম্মদ জাফর ইকবাল এ কথা বলেন। তিনি বলেন, বেশি বেশি করে ভালো বই পড়তে হবে। কেননা, ভালো বই পড়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে মাতৃভূমির প্রতি মমত্ববোধ জাগিয়ে তোলা যায়।ভৈরব বই পড়া কেন্দ্রের উদ্যোগে এ অনুষ্ঠানে পৌর মেয়র ফখরুল আলম, আবু সাইয়িদ, আতাউর রহমান, মোবারক আলী, ইলিয়াস কাঞ্চন, সেলিম মিয়া প্রমুখ বক্তব্য দেন। কেন্দ্রের সভাপতি ফজলুল হকের সভাপতিত্ব এ অনুষ্ঠানে ২০০৯ সালের বই পড়া কর্মসূচিতে অংশ নেওয়া সেরা ২০ জন পাঠককে পুরস্কৃত করা হয়।