ভালো মানুষ হওয়ার জন্য শিক্ষার বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট আইনজীবী রফিক-উল হক বলেছেন, ‘একজন ভালো মানুষ হওয়ার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। তাই আমাদের আরও বেশি শিক্ষিত হতে হবে, যাতে আমাদের দেশটা আরও উন্নত হতে পারে।’গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মিলনায়তনে গতকাল শুক্রবার সকালে প্রগতিশীল ফোরামের উদ্যোগে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে রফিক-উল হক এ কথা বলেন।শিক্ষার্থীদের উদ্দেশে রফিক-উল হক বলেন, ‘বর্তমানে তোমাদের হাতের কাছেই যে প্রযুক্তি রয়েছে, তা আমাদের সময় ছিল না। তোমরা প্রযুক্তিগুলো ব্যবহার করে না জানা অনেক কিছু সহজেই জানতে পার। একসময় আমরা যখন পাস করেছি, তখন আশপাশের গ্রামের লোকজন আমাদের দেখতে আসত। আর এখন তোমাদের দেওয়া হয় আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা, যেটা আমাদের সময় থাকলে আমরা আরও উচ্ছ্বসিত হতাম।’প্রগতিশীল ফোরামের সভাপতি শহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য খোরশেদ আলম, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল কবীর মুরাদ, পৌরসভার প্রশাসক মজিবুর রহমান, প্রগতিশীল ফোরামের সাধারণ সম্পাদক লিয়াকত আলী ভূঁইয়া প্রমুখ।পরে উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসা থেকে জিপিএ-৫ পাওয়া ১২০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট দেওয়া হয়।