ভালোবাসায় সাড়া না পেয়ে হবিগঞ্জের বাহুবল উপজেলায় স্কুলছাত্রী সুমি আক্তারকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করে তার মামাত ভাই সুহেল মিয়া। পরে সুহেলের দুলাভাই কুতুব আলী (২৮) মুখ ও গলা চেপে ধরে হত্যা করে সুমিকে। গতকাল শনিবার সকালে গ্রেপ্তার হওয়ার পর বিকেলে বাহুবল থানার পুলিশ ও সাংবাদিকদের কাছে এ কথা স্বীকার করে কুতুব আলী।পুলিশ সূত্রে জানা যায়, ২১ নভেম্বর রাতে উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের ইমান আলীর মেয়ে সুমিকে বাড়ি থেকে তুলে নিয়ে দুর্বৃত্তরা ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে। পরদিন পুলিশ সুমির মামার ছেলে সাদ্দাম, জসিম, সুহেল ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ছেলে রাহেল মিয়াকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যমতে, গতকাল সকালে চুনারুঘাট উপজেলার বড়চর গ্রাম থেকে কুতুব আলীকে গ্রেপ্তার করে পুলিশ। বিকেল পাঁচটার দিকে তাকে সাংবাদিকদের সামনে হাজির করলে সুমি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, ‘কুতুব আলীর স্বীকারোক্তির মাধ্যমে সুমি হত্যার রহস্য উন্মোচিত হলো।’