ভাশুরপুত্রের পিটুনিতে আহত বৃদ্ধার মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ছাগলনাইয়ায় ভাশুরপুত্রের এলোপাতাড়ি পিটুনিতে আহত হওয়ার এক দিন পর গত সোমবার রাতে বৃদ্ধা হোসনে আরা বেগম (৭৫) মারা গেছেন। তাঁর বাড়ি উপজেলার দক্ষিণ যশপুর গ্রামে। তিনি ভাশুরপুত্র আবু সৈয়দের প্রচণ্ড মারধরের শিকার হন। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল আবছার জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি পলাতক।