ভাষা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ভাষা উৎসব ২০১৫ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ কমলগঞ্জ শাখা এর আয়োজন করে। আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার সকালে জাতীয় পতাকা ও বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের পতাকা উত্তোলন শেষে এক শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতিন। দুপুরে ওই উচ্চবিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মণিপুরি সাহিত্য সংসদ কমলগঞ্জ শাখার সভাপতি খোইরোম। প্রধান অতিথি ছিলেন আদমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া।