ভাষা দিবস উপলক্ষে বিদ্যালয়ে হিন্দি গান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যানারে লেখা ‘ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি’, কিন্তু সেখানে বাজছে হিন্দি গান! সঙ্গে নাচ!রাজধানীর কাটাসুরে মোহাম্মদপুর আইডিয়াল প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে গতকাল রোববার এ ঘটনা ঘটে। বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত চলে এ অনুষ্ঠান।স্কুলের পাশের বাসিন্দা মাসুদ রানা প্রথম আলোকে বলেন, ভাষা দিবসে মাইকে হিন্দি গান আর নাচে এলাকার অনেকেই ক্ষুব্ধ হয়েছে। কিন্তু স্কুলের মালিক প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলতে পারেনি। বিষয়টি জানতে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ হেলালের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, বিষয়টি তাঁরা বুঝতে পারেননি। আর যখন হিন্দি গান চালানো হয় তখন তিনি ছিলেন না।