ভাষা প্রতিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘শুদ্ধ ভাষায় কথা বলি, শুদ্ধ বাংলা চর্চা করি’—এ প্রতিপাদ্য সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চতুর্থবারের মতো ভাষা প্রতিযোগের আয়োজন করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আজ রোববার সকাল নয়টার দিকে প্রতিযোগের উদ্বোধন করা হবে। উপজেলা প্রশাসন ও ইউনিভার্স একাডেমি যৌথভাবে প্রতিযোগের আয়োজন করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউএনও ইকবাল আখতার। প্রতিযোগে উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগে অংশগ্রহণ করবে বলে আয়োজকেরা জানান। প্রতিযোগে সার্বিক সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি|