প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার বুড়িচং উপজেলার পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজে গতকাল মঙ্গলবার সকালে ভাষা প্রতিযোগ অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির ৩১০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১০ জন বিজয়ী হয়। বিজয়ীদের হাতে পদক, বই ও কলম তুলে দেন কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক তরুণ কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুর রহমান রব, কলেজের অধ্যক্ষ মো. আবু ইউসুফ ভূঞা প্রমুখ।