ভাষা প্রতিযোগ শুরু ২ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৫-এর এক সভা বৃহস্পতিবার ‘প্রথম আলো’ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রথম আলো
এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৫-এর এক সভা বৃহস্পতিবার ‘প্রথম আলো’ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রথম আলো

এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৫-এর এক সভা আজ বৃহস্পতিবার বিকেলে ‘প্রথম আলো’ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়, এ বছরের ভাষা প্রতিযোগ শুরু হবে আগামী ২ মে। রাজধানী ঢাকাসহ মোট নয়টি অঞ্চলে এ প্রতিযোগিতার আঞ্চলিক আসর বসবে। আঞ্চলিক উৎসবের বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হবে জাতীয় উৎসব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, ভাষাতত্ত্ব বিভাগের অধ্যাপক সৌরভ শিকদার, অধ্যাপক হাকিম আরিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তারেক রেজা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাহেল রাজিব, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক কুদরত-ই-হুদা এবং ভাষা প্রতিযোগের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তারিক মনজুর।
সভায় আরও উপস্থিত ছিলেন ‘প্রথম আলো’র ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, এইচএসবিসি কর্মকর্তা আব্দুল্লাহ আল জুবায়ের, গণসাক্ষরতা অভিযানের তপন কুমার দাশ, ‘প্রথম আলো’র সহকারী সম্পাদক অরুণ বসু, যুব কর্মসূচির সমন্বয়কারী মুনির হাসান, বন্ধুসভার নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন, ব্র্যান্ড অ্যান্ড অ্যাকটিভেশন বিভাগের প্রধান অরূপ কুমার ঘোষ, প্রথমা প্রকাশনের সমন্বয়কারী জাফর আহমদ রাশেদ প্রমুখ।
ভাষা প্রতিযোগকে অধিকতর উৎসবমুখর করে তোলার জন্য সভায় নতুন কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়।