ভাষা প্রতিযোগের জাতীয় উৎসব আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১১-এর জাতীয় উৎসব আজ শুক্রবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে (বেইলি রোড) অনুষ্ঠিত হবে। উৎসব শুরু হবে সকাল নয়টায়, চলবে বিকেল চারটা পর্যন্ত। অনুষ্ঠানে বিশিষ্ট ভাষাবিদ, শিক্ষাবিদ, শিক্ষক, লেখক, কণ্ঠশিল্পীসহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।এর আগে গত ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসে দেশের নয়টি অঞ্চলে ভাষা প্রতিযোগের আঞ্চলিক উৎসব অনুষ্ঠিত হয়। অঞ্চলগুলো হলো: নোয়াখালী, রংপুর, বরিশাল, যশোর, চট্টগ্রাম, ঢাকা, মৌলভীবাজার, রাজশাহী ও জামালপুর। জাতীয় প্রতিযোগিতায় নয়টি অঞ্চলে বিজয়ী ৪৭৬ জন শিক্ষার্থীর অংশগ্রহণের কথা রয়েছে। প্রতিযোগীদের সকাল আটটায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মাঠে স্থাপিত তথ্যকেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে।