ভাষা প্রতিযোগের নিবন্ধন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৪ শুরু হচ্ছে ১৪ মার্চ থেকে। এ বছর ১২টি অঞ্চলে আঞ্চলিক প্রতিযোগ অনুষ্ঠিত হবে। এই অঞ্চলগুলো হচ্ছে ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, পঞ্চগড়, পটুয়াখালী, কুড়িগ্রাম, পাবনা ও খুলনা। ইতিমধ্যে ফরিদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লা অঞ্চলের নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধনের তথ্য—
ফরিদপুর অঞ্চল: মাগুরা, নড়াইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ। যোগাযোগ: প্রথম আলো অফিস, নিলটুলী, মুজিব সড়ক, ফরিদপুর। ফোন: ০১৭২৪০৭৮২১০, ০১৭৩৪৩১০৬৪৭; চট্টগ্রাম অঞ্চল: খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, ফেনী ও চট্টগ্রাম। যোগাযোগ: বাংলাদেশ শিশু একাডেমী, প্রবর্তক মোড়, চট্টগ্রাম। ০১৮২৩৭১৫০৮৪, ০১৬৭০৩৫৭৭৭৯; কুষ্টিয়া অঞ্চল: মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, রাজবাড়ী ও যশোর। যোগাযোগ: প্রথম আলো অফিস, ১২৩/১ পলান বক্স রোড, (ছয় রাস্তার মোড়), থানাপাড়া, কুষ্টিয়া। ০১৭১৭৪৪৫৫০৪, ০১৭৩৩১১৭২৫৬; সিলেট অঞ্চল: সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট। যোগাযোগ: প্রথম আলো অফিস, মনির ম্যানশন (৩য় তলা), পূর্ব জিন্দাবাজার, বারুতখানা, সিলেট। ০১৮৩০০৭২৯০৬, ০১৬৮২৮১০৫৫৫; ময়মনসিংহ অঞ্চল: শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ। যোগাযোগ: প্রথম আলো অফিস, রাইয়ান ভিলা, ১৪ নম্বর সাহেব আলী রোড, ময়মনসিংহ। ০১৭৩৩৯৮০৪৩০, ০১৭২৫১৫৫১১৫; কুমিল্লা অঞ্চল: নরসিংদী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া। যোগাযোগ: প্রথম আলো অফিস, কাজী অহিদুজ্জামান ম্যানশন, (তৃতীয় তলা), কান্দিরপাড়, কুমিল্লা। ০১৭২২৪৬১৭২০, ০১৬৭৩৯৯৮৮৯২।
সব আঞ্চলিক উৎসবে ‘আগে এলে আগে’ ভিত্তিতে নির্ধারিতসংখ্যক নিবন্ধন করা হবে। চারটি বিভাগে ভাষা প্রতিযোগ অনুষ্ঠিত হবে। বিভাগগুলো হলো প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক। ২০১৩ সালের অধীত শ্রেণী অনুযায়ী বিভাগ নির্ধারিত হবে।