ভাষা প্রতিযোগের ১০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাষা প্রতিযোগ ২০১৪
ভাষা প্রতিযোগ ২০১৪

ভাষা প্রতিযোগ ১০ বছর পূর্ণ করছে। সেই ২০০৫ সালে শুরু হয়েছিল। প্রথম বছর থেকেই দারুণ আলোড়ন তুলেছে এই অনুষ্ঠান।
পুরো বাংলাদেশকে কয়েকটা অঞ্চলে ভাগ করে এই উৎসবের আসর বসে। এ বছর ৬৪ জেলার জন্য ১২টি জায়গায় আসর বসছে। প্রথমে শুরু হয়েছে ফরিদপুর আর কুষ্টিয়া থেকে। এরপর একে একে সিলেট, কুমিল্লা, পঞ্চগড়, কুড়িগ্রাম, পাবনা, চট্টগ্রাম, খুলনা, পটুয়াখালী, ময়মনসিংহ এবং সবশেষে ঢাকায় আসর বসছে।
প্রতিটি অঞ্চল থেকে প্রায় এক হাজার ২০০ জন করে শিক্ষার্থী অংশ নিচ্ছে। আমরা লক্ষ করেছি, এদের অধিকাংশই নতুন নতুন শিক্ষার্থী। প্রতিবছর আরও অনেক শিক্ষার্থীর মধ্যে এই উৎসবের আনন্দ ছড়িয়ে যাক, সেটাই আমরা চাই।
‘ভাষা প্রতিযোগ’ ভাষা শেখার বা শেখানোর কোনো আয়োজন নয়। একটা দিন ছাত্র-শিক্ষক সবাই একসঙ্গে হতে চাই ভাষা নিয়ে কথা বলার জন্য—ভাষার রহস্য ও সৌন্দর্য আবিষ্কারের জন্য। ভাষা নিয়ে চিন্তা করার অধিকার সবারই আছে। আর আমাদের নতুন শিক্ষার্থীরা যদি চিন্তার রাস্তাটি খুঁজে পায়, সেখানেই আমাদের সার্থকতা।
—তারিক মনজুর
সমন্বয়ক, ভাষা প্রতিযোগ