ভাষা মতিনের অবস্থা 'সংকটাপন্ন'

ভাষাসৈনিক আবদুল মতিনের শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়েছে। আজ শুক্রবার তিনি কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।
প্রায় আড়াই মাস ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ।অবদুল মতিন এর আগ পর্যন্ত স্বাভাবিকভাবেই শ্বাস-প্রশ্বাস নিচ্ছিলেন।
আজ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক আবদুল মজিদ ভূইয়া প্রথম আলোকে জানান, আবদুল মতিনের শরীরের তাপমাত্রা ওঠানামা করছে। এর আগে তাকে স্পর্শ করলে কিছুটা সাড়া পাওয়া যাচ্ছিল। আপাতদৃষ্টে তার শারীরিক অবস্থার উন্নতি থেমে গেছে। তার অবস্থা সঙ্কটাপন্ন।’
গত ১৮ আগস্ট আবদুল মতিনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর স্ট্রোক করেছিল। এর এক দিন পরই আবদুল মতিনকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। ২০ আগস্ট তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করেন নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক আফজাল হোসেন। অস্ত্রোপচারের পরও তার অবস্থা অনেকটা অপরিবর্তিতই ছিল। এরই মধ্যে গত কয়েক দিনে মারাত্মক অবনতি ঘটে তাঁর। বিএসএমএমইউতে ভর্তির পর থেকেই তিনি নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন।