ভাষা সৈনিক সাঈদ উদ্দীন আহমেদের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাসৈনিক, সাংবাদিক ও রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য সাঈদ উদ্দীন আহমেদ গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। গতকাল শনিবার বাদ জোহর সাহেববাজার বড় মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে হেতেমা খাঁ গোরস্থানে তাঁকে দাফন করা হয়। রাজশাহী অফিস।