ভাষানটেক থেকে অস্ত্র ও মাদকসহ এক ব্যক্তি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাষানটেক এলাকায় মাদক ও অস্ত্রসহ আলতাফ হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোর চারটায় ভাষানটেকের ৪ নম্বর বস্তির রাবিশের মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, আলতাফ দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত।
আলতাফের বাড়ি বরিশাল জেলার হিজলায়। তাঁর নামে রাজধানীর বিভিন্ন থানায় কমপক্ষে ২০টি মামলা রয়েছে।