ভাষানটেকে নাসির হত্যা মামলায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ভাষানটেকের বাসিন্দা নাসির হোসেনকে (২৫) হত্যার ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত আসামি শরিফ ওরফে চোক্কাকে গ্রেপ্তার করেছে পুলিশ। টাঙ্গাইল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার সাইদুর রহমান প্রথম আলোকে এ তথ্য জানান।
গত শুক্রবার রাতে ভাষানটেক এলাকায় নাসিরকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নাসিরের ভাই মো. মোশারফ ভাষানটেক থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়, মামাতো বোন লাবণী আক্তারকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় সন্ত্রাসীরা নাসিরকে হত্যা করেছে। এতে সাতজন আসামির নাম উল্লেখ করা হয়। পরে আরও সাতজনের নাম থানায় পুলিশের কাছে জমা দেন মোশারফ।

পুলিশ ফাঁড়ির ২১ জনের মধ্যে ১৯ জনই বরখাস্তঅবশ্য পুলিশ ও লাবণীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, উত্ত্যক্ত করার প্রতিবাদে নয়, ঈদের দুই দিন আগে লাবণীর স্বামী মো. সোহাগকে কয়েকজন যুবকের মারধরের ঘটনার প্রতিবাদ করায় নাসিরকে হত্যা করে সন্ত্রাসীরা।

এজাহারভুক্ত আসামিরা হলেন মামুন, বাবলু, আলম ওরফে কানা আলম, খোকন, চোক্কা, সুজন ও মো. সোহেল। পরে নাম জমা দেওয়া সাতজন হলেন ছালাম, আলতাব, টেবটেল কামাল, জান শরীফ, নবী, মালেক ও হাবীব। তাঁরা ভাষানটেক বস্তির বাসিন্দা।

আসামিদের সঙ্গে সখ্যের অভিযোগে ভাষানটেক পুলিশ ফাঁড়ির ২১ সদস্যের মধ্যে ১৯ জনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান, পাঁচজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও ১৩ জন কনস্টেবল। একই সঙ্গে ভাষানটেক থানার পরিদর্শক (তদন্ত) গোলাম নবীকেও প্রত্যাহার করা হয‌ে়ছে।
ভাষানটেকে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আসামিদের সঙ্গে সখ্যের অভিযোগ