ভাষাবিজ্ঞান থেকে বাংলার শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিলের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাষাবিজ্ঞান থেকে পাস করে স্কুল-কলেজে বাংলা বিষয়ের শিক্ষক নিয়োগের প্রস্তাব বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা।
গতকাল বুধবার সকালে ক্লাস বর্জন করে অপরাজেয় বাংলা থেকে মিছিল করে কলা ভবনের চারপাশ ঘুরে বটতলায় এসে সমাবেশ করেন তাঁরা।
সমাবেশে বক্তারা এ ধরনের সুযোগ রাখলে নিজেদের অধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। তাঁরা বলেন, বাংলা বিভাগের শিক্ষার্থীরা তিন হাজার নম্বরের বাংলা পড়েন, সেখানে ভাষাবিজ্ঞানের শিক্ষার্থীরা পড়েন ১০০ নম্বর। অথচ মন্ত্রণালয় তাঁদের যোগ্যতাকে সমান করতে চাইছে। এ আইন বাস্তবায়িত হলে সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়বে।