
‘আজকের কিশোর-তরুণেরাই আগামী দিনের বাংলাদেশ নির্মাণ করবে। তরুণদের জীবনে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং দেশ ও ভাষার প্রতি ভালোবাসার জন্য ভাষা প্রতিযোগ ভূমিকা রাখবে।’
ফরিদপুরের জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান এ অঞ্চলের ভাষা প্রতিযোগ উদ্বোধন করে এ কথা বলেন। গতকাল শুক্রবার তিনি ফরিদপুর জিলা স্কুলে সকাল সাড়ে নয়টায় জাতীয় পতাকা উত্তোলন করে প্রতিযোগ উদ্বোধন করেন। ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন ফরিদপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক দুর্গারাণী সিকদার। ‘বাংলা ভাষায় কাঁদি হাসি, সকল ভাষা ভালোবাসি’—এ আহ্বানের মধ্য দিয়ে এ বছর দেশের ১২টি অঞ্চলে এ প্রতিযোগ শুরু হলো।
উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রতিযোগীদের নিয়ে ৪০ মিনিটের একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। গোপালগঞ্জ, নড়াইল, মাগুরা, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুরের ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণীর ৯৬৫ জন শিক্ষার্থী প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এই চারটি গ্রুপে অংশ নেয়।
ভাষা প্রতিযোগে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নাট্যব্যক্তিত্ব বিপ্লব বালা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর ও মোহাম্মদ আজম, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক ইউ এস এম মাহমুদা ফারুকী, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক তালুকদার আনিসুল ইসলাম, মানিকগঞ্জ দেবেন্দ্রনাথ সরকারি কলেজের সহকারী অধ্যাপক কুদরত-ই-হুদা, সরকারি রাজেন্দ্র কলেজের প্রভাষক মো. ফজলুল করিম ও চৈতণ্য চন্দ্র দাস এবং সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বিষ্ণুপদ ঘোষাল।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিপ্লব বালা, অধ্যাপক তারিক মনজুর, মোহাম্মদ আজম ও এইচএসবিসি ব্যাংকের করপোরেট সাসটেইনেবিলিটি ম্যানেজার আবদুল্লাহ আল জোবায়ের এবং ফরিদপুর বন্ধুসভার সভাপতি জাহিদ হোসেন। উপস্থাপনা করেন প্রথম আলোর বার্তাকক্ষের ব্যবস্থাপক অরুণ বসু।
প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের ভালো প্রশ্নের জন্য পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী বাদল দাস। প্রতিযোগীদের মধ্য থেকে সুদিপ্তা রায়, কাজী রিফা তামান্না ও দেবত্রী গোস্বামী গান করেন। বন্ধুসভার শিল্পীরা গান ও কবিতা আবৃত্তি করেন।
প্রাথমিক বিভাগে প্রথম হয় সৈয়দ রাফিদুল আলম, বিশ্বাস মনন রহমান, তাওহীদুল-আস-সামী, সাহারা হোসেন ও ইমরান আহমদ। দ্বিতীয়—রাফিয়া হক, কে এম রহমান উল্লাহ, সাকিব আহমেদ, রুমানা আফরোজ ও দিবাকর সাহা। তৃতীয়—ছিদরাতুন মুনতাহা, ইন্দ্রজিৎ কর্মকার, প্রজ্ঞা রহমান, বিধান কুণ্ডু ও শেখ আল-আমিন।
নিম্নমাধ্যমিক পর্যায়ে প্রথম—মোহাইমিনুল, সোমাইয়া কাইউম, আবদুল্লাহ রাহাত, শ্রেয়সী সাহা ও শ্রমণ মজুমদার। দ্বিতীয়—মাবিয়া বিনতে আমিন, আবু. তাহির মুহা. জমিল, মিথিলা দাস, প্রাণজিৎ সরকার ও বিজয়া সরকার। তৃতীয়—মো. সোলাইমান হোসেন, আবদুল্লাহ আল মঈন, মো. আ. আলিম, অনন্যা কবীর ও আবদুল্লাহ আল নোমান।
মাধ্যমিক পর্যায়ে প্রথম—এস এম রহিদ, কাজী নাঈমা ইসলাম, বিশ্বজিৎ সরকার, সজীব সাহা ও সঞ্জয় কুশল বিশ্বাস। দ্বিতীয়—ফারজানুল ইসলাম, সোয়েব খান, তাসনীম আলম, শিশির ভৌমিক ও মুবিন খান। তৃতীয়—কণক কান্তি ভৌমিক, ফারহানা শাহ নেওয়াজ, মো. তওহীদুল ইসলাম, এস এম এনামুল হক ও সামিয়া আলম। উচ্চমাধ্যমিক পর্যায়ে প্রথম—খুরশিদ জাহান, মো. মিজান, নূরজাহান মৌ, খন্দকার রাকিব হাসান ও আফরোজা আক্তার। দ্বিতীয়—মো. ইসতিয়াক হোসেন, খাদিজা খানম, রেজওয়ানুল ইসলাম, ফারহানা আহমেদ ও উৎস দত্ত। তৃতীয়—মো. আরমান হোসেন, মিতা পারভীন, অনুপ কুমার বিশ্বাস, কানিজ মেহনাজ ও মো. নিলয় মৃধা। সেরাদের সেরা হয়েছে ফরিদপুর জিলা স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র মোহাইমিনুল। এইচএসবিসি ব্যাংক, প্রথম আলো ও গণসাক্ষরতা অভিযান যৌথভাবে দেশব্যাপী এ ভাষা প্রতিযোগের আয়োজন করে।