ভাষার ভেলায় চড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর অঞ্চলের বিজয়ীরা একমঞ্চে, অতিথিদের সঙ্গে
ফরিদপুর অঞ্চলের বিজয়ীরা একমঞ্চে, অতিথিদের সঙ্গে

গত ১৩ মার্চ ফরিদপুর অঞ্চল দিয়ে যাত্রা শুরু হলো এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ-২০১৪-এর দশম আসর।
ফরিদপুর জিলা স্কুলে ঠিক নয়টায় জাতীয় পতাকা তুলে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক দুর্গা রানী সিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আজম, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষক কুদরত-ই-হুদা, সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষক ইউ এস এম মাহমুদা ফারুকী, ফজলুল করিম, চৈতন্য চন্দ্র দাস, ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষক তালুকদার আনিসুল ইসলাম ও নাট্যব্যক্তিত্ব বিপ্লব বালা। এর পরই ৪০ মিনিটের পরীক্ষার জন্য পরীক্ষাকেন্দ্রে চলে যায় শিক্ষার্থীরা।
পরীক্ষা শেষে শুরু হয় অনুষ্ঠানের মূল আয়োজন প্রশ্নোত্তর পর্ব। শিক্ষার্থীরা প্রশ্ন করবে আর উত্তর দেবেন মঞ্চে আসীন অতিথিরা। প্রথম আলোর বার্তাকক্ষ ব্যবস্থাপক অরুণ বসুর চমৎকার উপস্থাপনা আর শিক্ষার্থীদের মজার মজার প্রশ্ন চলতেই থাকে। এই সব মজার প্রশ্নের জন্য পুরস্কার হিসেবে ছিল বই। আর মাঝে মঞ্চে গান গাইতে ওঠেন স্থানীয় শিল্পী বাদল দাস। এর ফাঁকে বন্ধুসভার বন্ধুরা পরীক্ষার খাতা মূল্যায়ন করতে থাকেন। এরপর চার বিভাগের ৬০ জন বিজয়ীর হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় বই, সনদ, মেডেল ও টি-শার্ট। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এইচএসবিসির কর্মকর্তা আবদুল্লাহ আল জোবায়ের।
কাজী রেজাউল করিম