ভাষার ভয়কে জয় করেছে সুদীপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুদীপ্ত
সুদীপ্ত

সত্যি কথা বলতে কি, পাছে পরীক্ষা খারাপ হয়, এই শঙ্কায় সুদীপ্ত কিন্তু এর আগে ভাষা প্রতিযোগে কখনো অংশই নেয়নি। সেই সুদীপ্তই কিনা ভাষার ভয়কে জয় করেছে প্রথমবার অংশ নিয়েই। এবার সে চট্টগ্রাম অঞ্চল থেকে সেরাদের সেরা নির্বাচিত হয়েছে।
প্রথমবার অংশ নেওয়ার অভিজ্ঞতা শোনা যাক সুদীপ্তর মুখেই, ‘ভাষা প্রতিযোগে অংশ নিয়ে ভাষার অনেক কিছু জানতে পেরেছি।’
চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী সুদীপ্তর পছন্দের বিষয় বিজ্ঞান। সে বড় হয়ে প্রকৌশলী হতে চায়। অবসর কাটে গল্পের বই পড়ে। খেলাধুলায় খুব বেশি আগ্রহ না থাকলেও তার আদর্শ কিন্তু একজন খেলোয়াড়, ‘শচীন টেন্ডুলকার আমার প্রিয় খেলোয়াড়, আমার আদর্শ।’
সজীব মিয়া