ভাষার মঞ্চে শিল্পী সন্ধান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী: বানানবীর প্রতিযোগিতা শেষে সবাই অপেক্ষা করছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য। মনে হচ্ছে ফলাফল ঘোষণা কিছুটা দেরি হবে। এর মধ্যে মঞ্চে এলেন উৎসবের সমন্বয়ক অরুণ বসু। তিনি ঘোষণা করলেন, আমরা এখন শিল্পী সন্ধান করব। ভাষা প্রতিযোগের মঞ্চে এমন ঘোষণা শুনে নড়েচড়ে বসল শিক্ষার্থীরা। ঘোষণা অনুযায়ী মঞ্চে এসে সারিবদ্ধভাবে দাঁড়াল বেশ কয়েকজন শিক্ষার্থী। এরপর একে একে কখনো আধুনিক, কখনো রবীন্দ্রনাথ, কখনোবা আঞ্চলিক গান গীত হলো তাদের কণ্ঠে। সংগীতশিল্পী খোঁজার এমন প্রতিযোগিতা শেষে সঞ্চালক ঘোষণা দিলেন বিজয়ী সবাই। আর তাই পুরস্কার হিসেবে মঞ্চের ওপরেই সংগীতশিল্পীদের দলগত একটি ছবি তোলা হলো।