ভাষাশহীদ রফিকের নামে নতুন ভবন নামকরণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাশহীদ রফিকের নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের নামকরণ করার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। দাবি আদায়ে ছাত্র সংগঠনটির নেতা-কর্মীরা গতকাল রোববার ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ করেছেন।ভাষাশহীদ রফিকের নামে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন নতুন ভবনের নামকরণ করার দাবিতে ভাস্কর্যচত্বরে মানববন্ধন করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীরা। এ সময় ছাত্র সংগঠনটির দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে সাধারণ শিক্ষার্থীরাও এতে অংশ নেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শরীফুল চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সদস্য নাসির উদ্দিন মোর্শেদ প্রমুখ।সমাবেশ শেষে সংগঠনের নেতারা উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। উপাচার্য এই বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বলে জানান তাঁরা।