ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গতকাল বৃহস্পতিবার লোকে লোকে ভরে যায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার রফিকনগর গ্রামের ভাষাশহীদ রফিক উদ্দিন আহমেঞ্চদের বাড়ির আঙিনা। হাজারো মানুষ শ্রদ্ধা ও ভালোবাসা জানায় তাঁর প্রতি। ফুলে ফুলে ভরে ওঠে রফিকের বাড়িতে নির্মিত ছোট শহীদ মিনারটি। রফিকের পরিবারের সদস্যদের পক্ষে তাঁর ছোট ভাই খোরশেদ আলম, বড় ভাবি গুলেনুর বেগম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুল দিয়ে রফিকসহ সব ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।এ দিকে দিবসটি উপলক্ষে গাজীপুর সদর উপজেলার নলজানী এলাকায় ভাষা শহীদ বরকতের মা হাসিনা বিবির কবর জিয়ারত করে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। দুপুরে নলজানী গ্রামের বাড়িতে দরিদ্রদের জন্য ভোজের আয়োজন করেন শহীদ বরকতের ভাতিজা আলাউদ্দিন বরকত।এর আগে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থীসহ নানা শ্রেণী-পেশার মানুষ।