ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে বাংলাদেশে
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের পশ্চিমবঙ্গের ২১ সদস্যের একটি প্রতিনিধিদল বাইসাইকেলে কলকাতা থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশে রওনা দিয়েছেন। গত রোববার তাঁরা কুষ্টিয়ায় ছিলেন। ‘ভালোবাসুন বাংলা ভাষা’ এই স্লোগান নিয়ে তথ্য মন্ত্রণালয়ের আমন্ত্রণে তাঁরা বাংলাদেশে এসেছেন।কলকাতা ফুটবল লাভারস অ্যাসোসিয়েশনের ২১ সদস্যের এ প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন ভুদ্রেব ব্যানার্জি। তিনি জানান, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাঁরা ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করবেন। দলের অন্য সদস্যরা হলেন সম্ভু মাহাত, রিংকু দাস, সিদ্ধার্থ রায়, সুবিমল দেব, মহাদেব মণ্ডল, মোশারফ হোসেন, সেলিম হোসেন, শেখ শুকুর উদ্দিন, গৌতম গেরা, বিশ্বনাথ সাহা, রমা কান্ত সাহা, শুভাশিস পয়েল, তন্ময় দাস, মিহির দাস ও মহমঞ্চদ ইউনুস আলী।ভুদ্রেব ব্যার্নাজি আরও জানান, তাঁরা ১৪ ফেব্রুয়ারি দুপুরে কলকাতা থেকে রওনা হন। বেনাপোল স্থলবন্দর হয়ে ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশে এসে পৌঁছান। তাঁরা রাজবাড়ী হয়ে মানিকগঞ্জ যাবেন। মানিকগঞ্জ থেকে বাকি পাঁচ সদস্য তাঁদের সঙ্গে যোগ দেবেন। এরপর সাভারে জাতীয় সঞ্চৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।