ভাষাসংগ্রামী সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশ চেতনা পরিষদের উদ্যোগে ভাষাসংগ্রামী সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে তিন দিনব্যাপী এ সম্মেলন সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে। একুশ চেতনা পরিষদের সভাপতি আহমদ রফিক ও সাধারণ সম্পাদক কামাল লোহানী এক বিবৃতিতে বলেন, গৌরবোজ্জ্বল স্বাধীনতাসংগ্রামের অঙ্গীকার আজও পূরণ হয়নি। ‘সর্বস্তরে বাংলা চাই’ স্লোগান এখনো উচ্চারণ করতে হয়। এ জন্যই পরিষদের পক্ষ থেকে এ সম্মেলন আয়োজন করা হয়েছে। ভাষাসংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণকারীদের সম্মেলনে যোগ দেওয়ার জন্য ৩১ জানুয়ারির মধ্যে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। টেলিফোন নম্বর: ০১৯১১-৩৫০৯২০, ০১৭১৬-০০১৬৬৬, ০১৯৭১-৩৫০৯২০। বিজ্ঞপ্তি।