ভাষাসৈনিক অলি আহাদ গুরুতর অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাসৈনিক অলি আহাদ গুরুতর অসুস্থ। বর্ষীয়ান এই রাজনীতিককে রাজধানীর শমরিতা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বার্ধক্যজনিত জটিলতাই তাঁর অসুস্থতার কারণ।গতকাল বুধবার সন্ধ্যায় অলি আহাদের একজন নিকটাত্মীয় প্রথম আলোকে জানান, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে গত ১২-১৩ দিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালের চিকিৎসক জুবায়ের আহমেদ বলেন, অলি আহাদ উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। সম্প্রতি তাঁর ফুসফুসে সংক্রমণ দেখা দেয়।