ভাষাসৈনিক অলি আহাদের কুলখানি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনীতিক অলি আহাদের কুলখানি আজ মঙ্গলবার।আজ বাদ মাগরিব ধানমন্ডির ৭ নম্বর সড়কের ৩১ নম্বর বাড়ির পরমা কমিউনিটি সেন্টারে (বেক্সিমকো গলির পাশে) মিলাদ ও দেয়া মাহফিল হবে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে। তাঁর পরিবারের পক্ষ থেকে রাজনৈতিক নেতা, সহকর্মী, শুভানুধ্যায়ী ও আত্মীয়স্বজনকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।অলি আহাদ গত শনিবার ৮৪ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন।