ভাষাসৈনিক আজহার উদ্দীন আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাসৈনিক এ কে এম আজহার উদ্দীন (৮০) গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটা ৪৫ মিনিটে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷ তিনি বেশ কিছুদিন ধরে বহুমূত্র রোগ এবং ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। তিনি স্ত্রী, পাঁচ পুত্র ও তিন কন্যা রেখে গেছেন। গতকাল রাত সাড়ে আটটায় শান্তিনগর এলাকায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার বাদ জুমা তাঁর বরিশালের বাসভবনসংলগ্ন কিশোর মজলিশ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
ভাষাসংগ্রামী এ কে এম আজহার উদ্দীনকে নিয়ে প্রথম আলোয় ২০১০ সালের ৯ ফেব্রুয়ারি বিশেষ প্রতিবেদন প্রকািশত হয়েছিল। সেখানে তিনি সব কাজে মাতৃভাষার প্রচলন দেখে যাওয়ার দাবি করেছিলেন।