ভাষাসৈনিক আবদুল মতিন আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাসৈনিক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত সাংবাদিক আবদুল মতিন আর নেই। গত মঙ্গলবার রাতে সাউথ লন্ডনের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। কাল শুক্রবার ব্রিকলেন মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ লন্ডনেই দাফন করার কথা। আবদুল মতিন ১৯২৪ সালে নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। তিনি একাত্তরের মুক্তিযুদ্ধ ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বিভিন্ন ব্যক্তির ওপর জীবনীমূলক গ্রন্থ লিখেছেন। তাঁর লেখা গ্রন্থের সংখ্যা ৩০টিরও বেশি। তিনি ঢাকা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। বিজ্ঞপ্তি।