ভাষাসৈনিক আবদুল মতিন গুরুতর অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাসৈনিক আবদুল মতিনকে গতকাল সোমবার দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর ডান পা অবশ হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আবদুল মতিনের পারিবারিক ও রাজনৈতিক ঘনিষ্ঠজন এবং বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লাল্টু প্রথম আলোকে বলেন, বেশ কয়েক দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আবদুল মতিন। গতকাল দুপুরে তিনি স্ট্রোক করেন। তাঁকে প্রথমে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও পরে সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিটি হাসপাতালের চিকিৎসক হারুনুর রশিদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন।
সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসক হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘আবদুল মতিনের ডান পাশ অবশ হয়ে গেছে। তিনি এখনো সংজ্ঞাহীন। আমরা তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করছি।’