ভাষাসৈনিক আবদুল মতিনের অবস্থার অবনতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মস্তিষ্কে অস্ত্রোপচারের পাঁচ দিন পরও জ্ঞান ফেরেনি ভাষাসৈনিক আবদুল মতিনের। কিছুটা অবনতি হয়েছে তাঁর শারীরিক অবস্থার। গতকাল সোমবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত জানিয়েছেন, তিনি এখনো শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। তবে তাঁর কিডনি ঠিকমতো কাজ করছে না।
অন্যদিকে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক আবদুল মজিদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘২০ আগস্ট মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকে আর তাঁর জ্ঞান ফেরেনি। তাঁর নাড়ির গতি বেড়ে গেছে। রক্তচাপও ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করতে হচ্ছে। আমি মনে করি, তাঁর অবস্থার কিছুটা অবনতি হয়েছে।’