ভাষাসৈনিক ইমদাদ হোসেনকে সংবর্ধনা দিল কেরানীগঞ্জবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে পদক ২০১০ প্রাপ্তি উপলক্ষে ভাষাসৈনিক চিত্রশিল্পী ইমদাদ হোসেনকে কেরানীগঞ্জবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গত শনিবার বিকেলে কেরানীগঞ্জের রামেরকান্দা এলাকায় ইস্পাহানী ডিগ্রি কলেজ চত্বরে এ সংবর্ধনা দেওয়া হয়।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের পরবর্তী সময়গুলোতে দেশ গঠনে ভাষাসৈনিক ইমদাদ হোসেনের বলিষ্ঠ ভূমিকা ছিল।সাবেক সাংসদ মোস্তফা মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংবর্ধনায় আলোচক ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, কথাশিল্পী সেলিনা হোসেন, নাট্যব্যক্তিত্ব মাসুদ আলী খান ও সংগীতশিল্পী অজিত রায়।চুরি: দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় গতকাল রোববার সকালে একটি বাড়ির দরজা ভেঙে দুর্বৃত্তরা দুই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাসনাবাদ কামুচান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কানিজ বেগম জানান, রোববার সকালে তাঁর বাড়ির একটি ফ্ল্যাটের দরজা ভেঙে সেখান থেকে আনুমানিক সাত ভরি স্বর্ণালংকার ও ১১ হাজার টাকা চুরি করে দুর্বৃত্তরা।