ভাষাসৈনিক ও সিপিবি নেতা মির্জা আনোয়ারুল ইসলামের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা আনোয়ারুল ইসলাম
মির্জা আনোয়ারুল ইসলাম

ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা এবং সিপিবি দিনাজপুর জেলা কমিটির সাবেক সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম (৮৩) গতকাল বুধবার দুপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
অস্ট্রেলিয়া থেকে মেয়ে ফারজানা আনোয়ার ও নিউইয়র্ক থেকে ছেলে মির্জা আনাতুল ইসলাম ফেরার পর আগামীকাল শুক্রবার বাদ আসর মির্জা আনোয়ারুল ইসলামকে দাফন করা হবে।
মির্জা আনোয়ারুল ইসলামের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মির্জা আনোয়ারুল ইসলাম তৎকালীন ছাত্র ইউনিয়নের নেতা হিসেবে ১৯৬২ সালের ছাত্র আন্দোলন ও ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৮৫ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের আহ্বায়ক ও সভাপতি এবং দিনাজপুর উদীচীর সহসভাপতির দায়িত্ব পালন করেন। আনোয়ারুল ইসলাম ১৯৯৫ সাল পর্যন্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি এবং দলটির কন্ট্রোল কমিশনের সদস্য ছিলেন।