ভাষাসৈনিক গাজীউল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাআন্দোলনের অগ্রদূত ও মুক্তিযোদ্ধা আ ন ম গাজীউল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৭ জুন। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।ঢাকার হাজীপাড়ার বাসভবন ‘ঝিলম’ প্রাঙ্গণে আজ দোয়া মাহফিল, বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়ার মাজার প্রাঙ্গণে দিনব্যাপী কোরআনখানি এবং বেলা তিনটায় স্মৃতিচারণা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া জার্মানির বার্লিনে এমবিসি ভবন প্রাঙ্গণে ভাষাসৈনিক গাজীউলের স্মৃতি ও কর্মময় দীর্ঘ জীবনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।গাজীউল হক ১৯২৯ সালের ১৩ ফেব্রুয়ারি ফেনীর ছাগলনাইয়া থানার নিশ্চিন্তা গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন। ১৯৪৬ সালে কৃতিত্বের সঙ্গে উচ্চমাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তিনি ছাত্ররাজনীতিতে জড়িয়ে পড়েন। বায়ান্নর ভাষাআন্দোলনে ঐতিহাসিক আমতলার জনসভায় তিনি সভাপতিত্ব করেন। গত শতকের পঞ্চাশের দশকে তিনি আইন ব্যবসা শুরু করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে অংশ নেন। এ ছাড়া বিভিন্ন সময়ে গাজীউল হক সাংবাদিক, প্রাবন্ধিক, কবি ও গীতিকার হিসেবেও অবদান রেখেছেন। বিজ্ঞপ্তি।